চাটখিলে স্মরণকালের জামায়াতের মহাসমাবেশ
আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: এক সময়ে হারিয়ে যাওয়া জামায়াত ইসলাম আজ রুপান্তরিত হয়েছে বিশাল বিস্তৃত আকারে। বর্তমানে জামায়েত ইসলামের জনপ্রিয়তা বাড়ার কারণে চাটখিল উপজেলায় স্মরণকালে আজ বৃহস্পতিবার (১৭ই জুলাই) বিকেলে শ্রেষ্ঠ মহাসমাবেশ করেছে দলটি। এর পেছনে রয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা।
জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত করার লক্ষ্যে জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা দাবির সমর্থনে এবং আগামী ১৯ জুলাইয়ের ঢাকার সমাবেশ সফল করার আহ্বানে চাটখিলে এই মহাসমাবেশ সৃষ্টি হয়।
এ সময় চাটখিল উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন এবং নির্বাচনকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
মিছিলে বক্তারা বলেন, “আমরা ১৭ বছর থেকে সুস্থ ভাবে নির্বাচন করতে পারিনি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হবে, না হলে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।” তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সেই সাথে গোপালগঞ্জে জুলাইয়ের নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা জানান।
সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যা, উপজেলা জামায়েতের আমির মাওলানা মহি উদ্দিন হাসান, উপজেলা জামায়েতের সাধারণ সম্পাদক নুর হোসেন রিয়াজ, উপজেলা নায়েবে আমির মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, পৌরসভার আমির মাওলানা আক্তার হোসেন, পৌরসভার নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মী-সমর্থক বৃন্দ।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































